Hook
More breakout videos from this creator.
আইলাইনারের কালি শেষ হয়ে গেলে আপনারা কি করেন? ফেলে দেন, নাকি আমার মতো কোনো গোপন ট্রিক জানা আছে? পুরনো শেষ হয়ে যাওয়া আইলাইনার হয়ে যাবে একদমই নতুনের মতো। আমার মিস রোজের এই আইলাইনারটা বেশ প্রিয় ছিল। একদমই স্মাচ করে না, ওয়াটারপ্রুফ, পিওর জেট ব্ল্যাক। এটা Luxe Lookbook পেজ থেকে আমাকে এটা গিফট পাঠানো হয়েছিল। অনেকদিন ইউজ করেছি। একদিন আইলাইনার এপ্লাই করতে যেয়ে দেখি এটা থেকে আর বের হচ্ছে না, শুকিয়ে গিয়েছে। তো আমি এটা ফেলে রেখেছিলাম যখন আমি এই ট্রিকটা সম্পর্কে জানতাম না। আজকে আপনাদের সেই ট্রিকটা শেখাবো যেটা আপনাদের কেউ বলবে না। আইলাইনারের উপরের যে অংশটা আছে, অর্থাৎ টিপ অর পেন টাইপ যে শার্প অংশটা আছে, এটা একটা টুইজারের মাধ্যমে বের করে নিবে। যখন এটা বের হয়ে আসবে, দুই পাশে কিন্তু একদম উপর দিক থেকে টুইজারের মাধ্যমে একদম সেট করবেন। বাস, এবার সোয়াইপ করে দেখুন নিজের হাতেই। এটা সম্পূর্ণ নিউ হয়ে গিয়েছে। আগের মতো করে আবার অনেকদিন ব্যবহার করতে পারবেন, নতুন করে কিনতে হবে না, টাকাও বেঁচে যাবে। আচ্ছা, বলেন তো এই দারুন ট্রিকটা কে কে আপনারা আগে জানতেন? তাদের প্রশ্ন করার পর আমি জানলাম, অনেকেই পানি ব্যবহার করেন। এতে করে কিন্তু একদম ডিপ ভাবে স্ক্রিনে বসতে পারে না, তাই পানি ব্যবহার করবেন না। আমি লাস্ট দুই বছর ধরে এই ট্রিকটা ফলো করছি। শুধুমাত্র মিস রোজের এই আইলাইনার না, আপনার কাছে থাকা যেকোনো ধরনের পেন আইলাইনার এই ট্রিকটার মাধ্যমে ট্রাই করে দেখতে পারেন। ট্রাস্ট মি, আপনারা কোথাও বাইরে যাওয়ার সময় যদি আইলাইনার এভাবে শেষ হয়ে যায়, জাস্ট একবার এই ট্রিকটা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনাদের কাছে কেমন লাগলো। অন্যরাও যাতে এই ট্রিকটা জানতে পারে তাই ভিডিওটা অবশ্যই সেভ করে শেয়ার করে দিবেন। মেকাপের আরো দারুন দারুন ট্রিকস জানতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।