Hook
সার মধ্যে চিনি দেওয়ার সিস্টেমটা পাল্টাতে হবে। তারপর আপনার চা বানাতে হবে। চা এত মজা হবে আপনার কল্পনা এবং ধারণার বাইরে। আপনি রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না, দেখে নিন। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে এক বাটি চিনি নিয়ে নিচ্ছি। এই অবস্থায় চুলার হিটটা একেবারে লো রাখতে হবে। হাই করলে আপনার চিনিটা ক্যারামেল করার সময় চিনিটা পুড়ে যাবে। আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন, কে কোন জেলা থেকে ভিডিও দেখেন কমেন্টস করে জানাবেন। আমার জেলা হচ্ছে কক্সবাজার। এখন দেখেন আমি সুন্দর করে আস্তে আস্তে লো হিটে চিনিটাকে ক্যারামেল আকারে তৈরি করে নিচ্ছি। হাই হিটে যদি ক্যারামেল করেন তাহলে ক্যারামেলটা তিতা হয়ে যাবে। এরপর আমি এখানে এক লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার সময় চিনিটা নিচে একটু হালকা শক্ত হয়ে যেতে পারে। এরপর যখন আপনি চামচ দিয়ে নাড়া দিবেন, এই চিনিটা একেবারে গলে যাবে। এখন আমি দুধের মধ্যে এড করে নিচ্ছি এক পিস এলাচি, একটু ছোট এলাচি, দারুচিনি, অল্প একটু তেজপাতা। এখন এটাকে নেড়েচেড়ে সুন্দর করে চুলার হিটটা মিডিয়ামে রেখে ভালো করে বয়েল করে নিব। যখন আপনার এটা বয়েল আসা শুরু করবে, দুধটা প্রপার বয়েল হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চাপাতা। অবশ্যই আপনি ভালো মানের চাপাতা ইউজ করবেন। ভালো ব্র্যান্ডের চাপাতা যদি ইউজ না করেন তাহলে চায়ের স্বাদ আপনি পাবেন না। এরপর আমি এখানে সুন্দর করে চুলার হিটটা হাই রেখে এটাকে তিন থেকে চার মিনিট অথবা সাড়ে তিন মিনিট বয়েল করতে থাকবো যেন চায়ের কালারটা চলে আসে। মাঝখানে দেখেন আমি ১০ টাকা দামের একটা এনার্জি বিস্কুট নিছি, ওখান থেকে তিন চারটা বিস্কুট একেবারে প্রপার গুড়া করে নিব। দেখেন আমার চায়ের কালারটা এখন মোটামুটি চলে আসছে। এরপরে যখন প্রপার চাটা চলে আসবে, চায়ের কালারটা চলে আসবে, চাটা আমি এখন ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পরে কড়াইটা ওয়াশ করে ওই চাটা আবার এখানে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আমি যে বিস্কুটগুলা গুড়া করছিলাম, ওখান থেকে তিন চার পিস বিস্কুট গুড়া করছি। ওখান থেকে আমি এখানে তিনটা বিস্কুটের গুড়া পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি। বেশি দেওয়া যাবে না, বেশি যদি দেন তাহলে আপনার চা না, চাটা পায়েশ হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। এরপরে এরকম একটা বলক নিয়ে এসে তারপরে চুলাটা অফ করে দিব। এরপরে আমি চাটা ছেঁকে নিচ্ছি। এইভাবে একবার আপনি চা বাসায় তৈরি করে খেয়ে দেখেন, বিশ্বাস করেন ভাই অনেক বেশি মজা পাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনি পেজটা ফলো দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর চায়ের কালারটা দেখেন কত অসাধারণ আসে। রেসিপিটা ভালো লাগলে সবাই আমার পেজটা ফলো করবেন, ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।
More breakout videos from this creator.