Loading video…
Hook
More breakout videos from this creator.
সব পিঠার সেরা পিঠা বোধহয় এটাই! মুখে দিলেই একদম মেল্ট হয়ে যাবে। এমন সফট আর টেস্টি পিঠা। শুধুমাত্র চালের গুঁড়ো আর নারকেল দিয়ে বানানো ভেতরে গুড়ের মিষ্টি লেয়ার। একদম ইউনিক আর টেস্টি। ১ কাপ চালের গুঁড়া, ১ কাপ কোরানো নারকেল, এক চিমটি লবণ ও ১ চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে একটু পানি ছিটিয়ে ঝুরঝুরে করে নিচ্ছি। এবার একটা মোল্ডের মধ্যে প্রথমে পিঠার মিশ্রণের লেয়ার, এবার গুড়ের লেয়ার, এরপর আবারও পিঠার মিশ্রণের লেয়ার দিলাম। এবার স্টিমারের ট্রেতে বসিয়ে ২০-২৫ মিনিট ভাপ দিয়ে নেব। ট্রে থেকে নামিয়ে মোল্ড থেকে বের করলেই মন খুশি হয়ে যাবে। গুড়টা মেল্ট হয়ে আমার দিকে তাকিয়ে আছে। একটা বানালেই বাসার সবার খাওয়া হয়ে যাবে। বাসায় ট্রাই করবেন কিন্তু!