Hook
More breakout videos from this creator.
শুধুমাত্র দুধ আর গাজর দিয়ে এত সুন্দর আর মজাদার ডেজার্ট বানানো যায়। আপনারা ট্রাই না করলে সত্যিই বুঝতে পারবেন না এটা খেতে কতটা মজা। প্রথমে ৫০০ গ্রাম গাজর খোসা ফেলে ছোট ছোট টুকরা করে কেটে পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এবার সিদ্ধ গাজর ব্লেন্ডারে নিয়ে একদম মসৃণ পেস্ট তৈরি করতে হবে। একটি সসপ্যানে গাজরের পেস্টের সঙ্গে এক কাপ চিনি, ৫০০ মিলি দুধ এবং ১০০ গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার চুলায় বসিয়ে অনবরত নাড়তে থাকুন যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে আসে। এরপর একটি লম্বা কেক মোল্ডে ঢেলে উপরিভাগ সমান করে র্যাপিং পেপার দিয়ে ঢেকে ফ্রিজে তিন থেকে চার ঘণ্টা রেখে দিন। ভালোভাবে সেট হয়ে গেলে মোল্ড থেকে বের করে পুরোটা ডেসিক্রেটেড কোকোনাট দিয়ে কোটিং করে নিন। সবশেষে সুন্দর করে স্লাইস করে পরিবেশন করুন মজাদার গাজরের মিল্ক ডেজার্ট। দেখতে যেমন সুন্দর খেতেও তেমন অসাধারণ।